দূষণমুক্ত, সুস্থ, সবুজ ও টেকসই পৃথিবী বিনির্মাণ।
Restoring Our World for a Pollution-Free, Healthy, Green, and Sustainable Future.
The Future We Dream Of
যে ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখি
আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে নির্মল বায়ু, বিশুদ্ধ পানি, উর্বর মাটি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য মানুষের সুস্থ জীবন ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি হবে। যেখানে মানুষ ও প্রকৃতির অগ্রযাত্রা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং ভারসাম্যপূর্ণ সহাবস্থানের অংশ হবে।
আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে চাই, যেখানে পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের অপচয় এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যের অবক্ষয় ক্রমশ হ্রাস পাবে; আর পরিবেশের প্রতি যত্ন, দায়িত্ববোধ ও টেকসই জীবনচর্চা ব্যক্তি ও সমাজের স্বাভাবিক আচরণের অংশ হয়ে উঠবে।
আমাদের স্বপ্নের পৃথিবীতে উন্নয়ন হবে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল। বর্তমানের প্রয়োজন পূরণ করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে না। প্রাকৃতিক সম্পদের ব্যবহার হবে দায়িত্বশীল ও বিবেচনাপ্রসূত, আর পরিবেশ সংরক্ষণ হয়ে উঠবে ব্যক্তি, পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা এমন একটি নতুন প্রজন্ম দেখতে চাই, যারা প্রকৃতিকে শুধু সম্পদ হিসেবে নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপলব্ধি করবে; পরিবেশের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল হবে এবং নিজেদের দৈনন্দিন সিদ্ধান্ত, আচরণ ও উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
The Future We Dream Of
We dream of a world where clean air, safe water, fertile soil, and thriving biodiversity form the foundation of healthy lives and a secure future. A world where human progress and nature are not opposing forces, but parts of a balanced coexistence.
We envision a future where environmental pollution, the wasteful use of natural resources, and the degradation of nature and biodiversity are progressively reduced, while care for the environment, a sense of responsibility, and sustainable living become a natural part of individual and social behavior.
In the world we dream of, development will be responsible toward nature and the environment. Meeting the needs of the present will not come at the expense of the rights and opportunities of future generations. Natural resources will be used responsibly and thoughtfully, while environmental conservation will become a shared responsibility of individuals, families, communities, and institutions.
Most importantly, we dream of a new generation that sees nature not merely as a resource, but as an inseparable part of life—a generation that is sensitive and responsible toward the environment and contributes positively to building a healthy, green, and sustainable world through everyday choices, actions, and initiatives.
Four Dimensions of Our Vision
আমাদের ভিশনের চারটি মাত্রা
01 — Pollution-Free | দূষণমুক্ত
আমাদের স্বপ্ন এমন একটি পৃথিবী, যেখানে বায়ু, পানি ও মাটির দূষণ এবং ক্ষতিকর বর্জ্যের প্রভাব ক্রমাগত হ্রাস পাবে। নির্মল বায়ু, বিশুদ্ধ পানি ও উর্বর মাটি মানুষের মৌলিক পরিবেশগত প্রয়োজন হিসেবে গুরুত্ব পাবে এবং দূষণ প্রতিরোধ ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্বশীল চর্চার অংশ হবে।
We envision a world where air, water, and soil pollution, along with the harmful impacts of waste, are continuously reduced. Clean air, safe water, and fertile soil should be recognized as fundamental environmental necessities, while pollution prevention becomes an integral part of responsible individual, social, institutional, and development practices.
02 — Healthy | সুস্থ
আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার ভিত্তি হবে। পরিবেশ ও মানবস্বাস্থ্য যে পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত—এই উপলব্ধি ব্যক্তি ও সমাজের সিদ্ধান্ত এবং জীবনচর্চায় প্রতিফলিত হবে।
We aspire to a world where a clean, safe, and balanced environment forms the foundation of human physical and mental well-being. The understanding that environmental health and human health are deeply interconnected should be reflected in individual and collective choices and ways of life.
03 — Green | সবুজ
আমাদের স্বপ্নের সবুজ পৃথিবীতে প্রকৃতি, বন, গাছপালা, নদী-জলাশয়, প্রাণী ও জীববৈচিত্র্য শুধু সংরক্ষিতই হবে না, মানুষের জীবন ও উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও মূল্যায়িত হবে। প্রকৃতির সঙ্গে দায়িত্বশীল সম্পর্ক এবং বাস্তুতন্ত্রের প্রতি যত্ন ভবিষ্যৎ সমাজের স্বাভাবিক মূল্যবোধে পরিণত হবে।
In the green world we dream of, nature, forests, vegetation, rivers and water bodies, wildlife, and biodiversity will not only be protected but also valued as integral to human life and development. A responsible relationship with nature and care for ecosystems will become natural values of future societies.
04 — Sustainable | টেকসই
আমরা এমন উন্নয়ন ও জীবনধারার স্বপ্ন দেখি, যেখানে বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা হবে। সম্পদের দায়িত্বশীল ব্যবহার, অপচয় হ্রাস এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব বিবেচনা করা হবে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান—সব পর্যায়ের সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ।
We envision development and ways of living that meet the needs of the present while protecting the rights of future generations, conserving natural resources, and maintaining ecological balance. Responsible resource use, reduced waste, and consideration of long-term environmental impacts should become important elements of decision-making at every level—from individuals to institutions.
Our Hope for Future Generations
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রত্যাশা
Green Generic এমন একটি ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা করে, যারা পরিবেশ সংরক্ষণকে শুধু একটি দায়িত্ব বা বিশেষ দিনের কার্যক্রম হিসেবে দেখবে না, বরং নিজেদের জীবনযাপন, মূল্যবোধ ও সিদ্ধান্তের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করবে।
আমরা চাই নতুন প্রজন্ম প্রকৃতিকে জানুক, ভালোবাসুক এবং এর প্রতি দায়িত্বশীল হোক; পরিবেশগত সমস্যাকে বুঝতে শিখুক এবং নিজের সামর্থ্য অনুযায়ী সমাধানের অংশ হয়ে উঠুক। তাদের ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস, সচেতন সিদ্ধান্ত ও সম্মিলিত উদ্যোগই সময়ের সঙ্গে বৃহত্তর ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করবে।
আমাদের প্রত্যাশা—আজকের সচেতন শিশু-কিশোর ও তরুণরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের অংশীদার হয়ে একটি দূষণমুক্ত, সুস্থ, সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে অবদান রাখবে।
Green Generic hopes for a future generation that sees environmental conservation not merely as an obligation or an activity for special occasions, but as a natural part of everyday life, values, and decision-making.
We want the new generation to understand and appreciate nature, develop a sense of responsibility toward it, recognize environmental challenges, and become part of solutions within their own capacity. Their small eco-friendly habits, conscious choices, and collective actions can, over time, become the foundation for broader positive change.
We hope that today’s environmentally conscious children, adolescents, and young people will grow into tomorrow’s responsible citizens, decision-makers, and agents of positive change—contributing to a pollution-free, healthy, green, and sustainable world.
