Our Mission

পরিবেশবিষয়ক জ্ঞান ও সচেতনতার প্রসার এবং পরিবেশ সংরক্ষণে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক ও তরুণদের সম্পৃক্ত করে একটি সংবেদনশীল পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা।

To foster a sensitive and eco-conscious generation by engaging children, adolescents, teachers, parents, and young people in promoting environmental knowledge and awareness and in environmental conservation.

Our Approach

আমাদের কর্মদর্শন

একটি সুস্থ, সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে শুধু পরিবেশগত জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন সেই জ্ঞানকে দৈনন্দিন আচরণ ও অভ্যাসে রূপ দেওয়া। Green Generic নতুন প্রজন্মকে কেন্দ্রে রেখে শিক্ষক, অভিভাবক ও তরুণদের সম্মিলিত অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

Building a healthy, green, and sustainable world requires more than environmental knowledge; that knowledge needs to be reflected in our everyday choices, behavior, and habits. Green Generic places the new generation at the heart of this effort while engaging teachers, parents, and young people in working together toward a more environmentally responsible society.

Core Pillars

আমাদের মূল স্তম্ভসমূহ

01 — Building Environmental Values Early | শৈশবে পরিবেশগত মূল্যবোধের ভিত্তি

পরিবেশের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময় শৈশব ও কৈশোর। তাই শিশু-কিশোরদের প্রকৃতিকে জানা, অনুভব করা এবং সংরক্ষণের দায়িত্ব নিজের মধ্যে ধারণ করতে উৎসাহিত করার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিই।

Childhood and adolescence are important stages for developing care and responsibility for the environment. We therefore place special emphasis on encouraging children and adolescents to understand and connect with nature and develop a sense of responsibility for its protection.

02 — Connecting Generations | আন্তঃপ্রজন্মীয় সেতুবন্ধন

পরিবারে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং সমাজে তরুণদের ভূমিকা একসূত্রে যুক্ত করে পরিবেশ সুরক্ষাকে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে একটি স্বতঃস্ফূর্ত সামাজিক সংস্কৃতিতে পরিণত করা।

We seek to connect the roles of parents within families, teachers in educational institutions, and young people in society so that environmental protection can grow beyond isolated initiatives into a shared and voluntary social culture.

03 — Small Habits, Lasting Change | ছোট অভ্যাস, টেকসই পরিবর্তন

পানি ও জ্বালানির অপচয় রোধ, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা, প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্ন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার মতো ছোট ছোট ব্যক্তিগত চর্চাই বৃহত্তর ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে।

Small everyday practices—such as reducing water and energy waste, being mindful about plastic and waste management, caring for nature and biodiversity, and keeping our surroundings clean—can lay the foundation for broader and lasting positive change.

Our Commitment

আমাদের অঙ্গীকার

ব্যক্তিগত পরিবেশসচেতনতা ও পরিবেশবান্ধব চর্চাকে সম্মিলিত সামাজিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা এবং একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে অবদান রাখা।

We are committed to transforming individual environmental awareness and eco-friendly practices into collective social action—helping nurture a responsible and environmentally conscious generation and contributing to a healthy, green, and livable world.

Scroll to Top