Green Generic একটি Bangladesh-rooted environmental organization, যা পরিবেশবিষয়ক শিক্ষা, সচেতনতা, সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনচর্চার মাধ্যমে একটি সংবেদনশীল ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।
Green Generic is a Bangladesh-rooted environmental organization working to build a sensitive and eco-conscious generation through environmental education, awareness, conservation and sustainable everyday practices.
Who We Are
আমরা বিশ্বাস করি, পরিবেশ রক্ষার দীর্ঘমেয়াদি পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তা, মূল্যবোধ ও দৈনন্দিন আচরণ থেকে। তাই Green Generic বিশেষভাবে শিশু-কিশোর, তরুণ, শিক্ষক, অভিভাবক এবং বৃহত্তর কমিউনিটিকে সম্পৃক্ত করে পরিবেশ সম্পর্কে জানানো, ভাবতে শেখানো এবং ইতিবাচক কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে চায়।
We believe lasting environmental change begins with how people think, value nature and act in everyday life. Green Generic therefore places strong emphasis on engaging children, adolescents, young people, educators, parents and communities in learning, reflection and positive environmental action.
Our Vision
দূষণমুক্ত, সুস্থ, সবুজ ও টেকসই পৃথিবী বিনির্মাণ।
Restoring Our World for a Pollution-Free, Healthy, Green, and Sustainable Future.
Our Mission
পরিবেশবিষয়ক জ্ঞান ও সচেতনতার প্রসার এবং পরিবেশ সংরক্ষণে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক ও তরুণদের সম্পৃক্ত করে একটি সংবেদনশীল পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা।
To foster a sensitive and eco-conscious generation by engaging children, adolescents, teachers, parents, and young people in promoting environmental knowledge and awareness and in environmental conservation.
What We Focus On
Environmental Education & Awareness
পরিবেশবিষয়ক জ্ঞানকে সহজ, বোধগম্য ও অংশগ্রহণমূলকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
Nature & Biodiversity Conservation
প্রকৃতি, জীববৈচিত্র্য, বন, জলাভূমি ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো।
Pollution Prevention
বায়ু, পানি, মাটি, প্লাস্টিক, বর্জ্য ও শব্দদূষণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক আচরণ উৎসাহিত করা।
Eco-Friendly Living
দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস, দায়িত্বশীল ভোগ এবং টেকসই জীবনচর্চা গড়ে তোলা।
From Awareness to Action
Green Generic শুধু সচেতনতা তৈরিতে সীমাবদ্ধ থাকতে চায় না। আমাদের লক্ষ্য হলো শেখা, অংশগ্রহণ এবং বাস্তব পরিবেশবান্ধব আচরণের মধ্যে একটি ধারাবাহিক সম্পর্ক তৈরি করা—যাতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি নিজেদের অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তনে অংশ নিতে পারে।
Our approach connects learning with participation and practical action. We aim to help individuals, families, schools and communities move from environmental awareness toward responsible everyday choices and meaningful engagement.
Bangladesh-Rooted, Globally Relevant
Green Generic-এর শেকড় বাংলাদেশে, তবে পরিবেশ শিক্ষা, দূষণ প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে পরিবেশসচেতন করে গড়ে তোলার প্রয়োজন বিশ্বজুড়েই প্রাসঙ্গিক। আমরা স্থানীয় বাস্তবতা থেকে শিখে এমন ধারণা ও উদ্যোগ গড়ে তুলতে চাই যা বৃহত্তর পরিবেশগত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Green Generic is rooted in Bangladesh, while the need for environmental learning, pollution prevention, biodiversity conservation and an eco-conscious new generation is global. We aim to learn from local realities while contributing to a broader culture of environmental responsibility.
Be Part of the Journey
Green Generic-এর সঙ্গে সদস্য, স্বেচ্ছাসেবী, Supporter বা অংশীদার হিসেবে যুক্ত হওয়ার বিভিন্ন পথ রয়েছে। আপনার আগ্রহ ও সময় অনুযায়ী উপযুক্ত উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।
